Mujibnagar, Meherpur.
College EIIN: 118283
মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ মহান মুক্তিযুদ্ধ ১৯৭১-এর গৌরবময় চেতনা ধারণ করে শিক্ষার আলো বিস্তারে প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৪ সালের জুলাই মাসের অভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার নতুন অধ্যায় সূচনা করেছে, যা জাতির প্রেরণার উৎস হয়ে থাকবে। শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে আমরা একটি দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে সচেষ্ট। এই প্রতিষ্ঠান সর্বদা দেশপ্রেম, নৈতিকতা ও জ্ঞানের ভিত্তিতে শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ নির্মাণে কাজ করে যাবে। তাই আসুন, মুক্তিযুদ্ধের আদর্শ ও গণতন্ত্রের চেতনা বুকে ধারণ করে একসাথে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করি।